Message from the Principle
হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজটি পাবনা সুজানগর হাই ওয়ে রাস্তার পার্শ্বে দুবলিয়া বাজারের প্রান কেন্দ্ৰে অত্যন্ত গুরুত্ব পূর্ণ ও মনোরম পরিবেশে শিক্ষার্থীদের মেধা ও মনন বিকাশের মহানব্রত নিয়ে ১৯৮৪ সালেহা জসীম উদ্দীন ডিগ্রী কলেজটি প্রতিষ্ঠিত হয়ে দেশে রযথাযথ মানসম্মত শিক্ষা বিস্তার অব্যাহত রেখে সকল মহলের সুদৃষ্টি অর্জনে সক্ষম প্রতিষ্ঠানটি আলোছরাচ্ছে,আলোকিত মানুষ তৈরী করছে।এ প্রতিষ্ঠানে রয়েছে তারুন্যে উজ্জীবিত একদল দক্ষ ও অভিজ্ঞ শিক্ষকমন্ডলী। যারা মূলত কলেজের প্রাণ ও চালিকা শক্তি। কোন শিক্ষা প্রতিষ্ঠানের সাফল্য নির্ভর করে ছাত্র-শিক্ষক,অভিভাবক, পরিচালনা পর্ষদ এর চর্তু মুখি প্রচেষ্টার উপর। এ প্রচেষ্টা নিরন্তর ও সার্বক্ষনিক অত্যন্ত আনন্দের সাথে জানাচ্ছি যে,প্রতি বছর এইপ্রতিষ্ঠানের শিক্ষার্থীরা অবিস্মরনীয় সাফল্য অর্জন করে আসছে। প্রতি বছর উল্লেখ যোগ্য ছাত্র-ছাত্রী ঢাকা বিশ্ববিদ্যালয় সহ অন্যান্য সরকারি ও বেসরকারি বিশ্ববিদ্যালয়ে উচ্চ শিক্ষা গ্রহনের সুযোগ পাচ্ছে। শিক্ষার্থীদের পুঁথিগত বিদ্যায় আবদ্ধনা রেখে চৌকষ মানুষ হিসাবে গড়ে তোলাই আমাদের মূখ্য উদ্দেশ্য।আমরা শিক্ষা বিস্তারে অবিস্মরনীয় অবদান রাখতে চাই।
আমরা সকলের দোয়া ও সহযোগিতা প্রত্যাশি।
খোদা হাফেজ
অধ্যক্ষ
মোহাঃ আবুল কালাম আজাদ
হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ
দুবলিয়া, পাবনা সদর, পাবনা।