ইতিহাস

হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ ১৯৮৪ ইং সনে প্রতিষ্ঠিত হয়ে হাঁটি হাঁটি পা পা করে আজ ৩৫ বছরে উপনীত । প্রতিষ্ঠা লগ্ন থেকে দৃঢ় প্রত্যয় নিয়ে পথযাত্রা শুরু করে, এরই মধ্যে এ কলেজটি প্রত্যাশা ও প্রাপ্তির সমন্বয়ে গ্রাম অঞ্চলের জন্য এক ঝলক আলোকছটা হিসাবে সুখ্যাতি লাভ করছে । শহরের তুলনায় অবহেলিত গ্রামের ছেলে মেয়েদের পড়া লেখার উন্নয়নে যার সৃষ্টি সে আজ সত্যই সার্থকতার দোর গোড়ায়। এ এক গভীর আনন্দ ও আত্ম তৃপ্তির পরম সুখের অনুভূতি ।

একটি উল্লেখযোগ্য অংশ জুড়ে থাকবে কলেজ প্রতিষ্ঠার ইতিহাস। এই ইতিহাসে উঠে এসেছে কলেজ প্রতিষ্ঠার অনেক কথা, অনেক তথ্য । তার পরও বলতে হয় যে প্রতিষ্ঠান আজ অত্র অঞ্চলের উচ্চ শিক্ষা বিস্তারের অহংকার, সে প্রতিষ্ঠান এ পর্যায়ে আসতে যার সবচেয়ে বেশী অবদান তিনি হলেন অত্র অঞ্চলের কৃতি সন্তান, শিক্ষানুরাগী, সর্বপরি আমাদের মধ্যমনি, অত্র কলেজের প্রতিষ্ঠাতা সভাপতি ও বর্তমান গভর্নিংবড়ির সভাপতি জনাব আলহাজ্ব অধ্যক্ষ মাহাতাব উদ্দীন বিশ্বাস । তাঁর কাছে আমরা এবং এলাকাবাসী চির কৃতজ্ঞ ।

এ স্মরণিকায় যাঁরা বাণী, শ্রম, মেধা, প্রজ্ঞা এবং লেখা দিয়ে সমৃদ্ধ ও সার্থক করেছেন তাদের কাছে আমি কৃতজ্ঞ। বিশেষ করে অত্র কলেজের ব্যবস্থাপনা বিভাগের স্বনামধন্য প্রভাষক মোঃ মোবারক হোসেনের অক্লান্ত পরিশ্রম ও তত্ত্বাবধান স্মরণিকাটির প্রকাশ সহজসাধ্য হয়েছে । অতি স্বল্প সময়ে স্মরণিকাটি প্রকাশ করতে গিয়ে ভুল—ত্রুটি হওয়াটাই স্বাভাবিক । এ বিষয়ে সকলের ক্ষমা সুন্দর দৃষ্টি প্রত্যাশা করছি ।

উল্লেখ্য, সকলের সহযোগিতা না পেলে আমার এ মহৎ কাজটি করা সম্ভব ছিলো না । তাই আবারো সংশ্লিষ্ট সকলকে ধন্যবাদ জানাচ্ছি এবং সকলের সার্বিক মঙ্গল প্রত্যাশা করছি ।

 

 

হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ

দুবলিয়া, পাবনা ।