উপাধ্যক্ষের বাণী
শিক্ষাই জাতির মেরুদন্ড, আর শিক্ষার্থীর উন্নতি আমাদের গর্ব। ১৯৮৪ সালে প্রতিষ্ঠালগ্ন থেকে এই প্রতিষ্ঠানটি আলোকিত মানুষ গড়ার লক্ষ্যে নিষ্ঠা, আন্তরিকতা ও মূল্যবোধের আলোয় পরিচালিত হয়ে আসছে।
আমরা বিশ্বাস করি, একটি শিক্ষাপ্রতিষ্ঠান কেবল জ্ঞান দেয় না, জীবনের পাঠও শেখায়।তাই আমাদের কলেজে শিক্ষার্থীদের জ্ঞান অর্জনের পাশাপাশি মানবিকতা, নেতৃত্ব, প্রযুক্তি ও নৈতিকতাভিত্তিক একটি সামগ্রিক শিক্ষাব্যবস্থা গড়ে তুলতে আমরা অঙ্গীকারবদ্ধ।
শিক্ষক, অভিভাবক ও সমাজের সহযোগিতায় এই প্রতিষ্ঠানটি প্রতিনিয়ত এগিয়ে চলেছে একটি গুণগত ও সময়োপযোগী শিক্ষার দিগন্তে। আমাদের স্বপ্ন —এই কলেজ একদিন শুধু পাবনাই নয়, সমগ্র বাংলাদেশের জন্য একটি আদর্শ উচ্চশিক্ষা প্রতিষ্ঠান হিসেবে স্বীকৃতি লাভ করবে।
আমি সকল শিক্ষার্থী, শিক্ষক, অভিভাবক এবং শুভানুধ্যায়ীদের প্রতি আন্তরিক কতৃজ্ঞতা ও শুভেচ্ছা জানাই। আসুন, আমরা সবাই মিলে একটি জ্ঞানভিত্তিক, মূল্যবোধ সম্পন্ন আগামীর বাংলাদেশ গড়ি।
উপাধ্যক্ষ
এ. কে. এম. নায়েব আলী
হাজী জসীম উদ্দীন ডিগ্রী কলেজ
দুবলিয়া, পাবনা সদর, পাবনা।